সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ফ্রান্সে গির্জায় ছুরি হামলায় অন্তত ২ জন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি। আরেকজনের অবস্থা গুরুতর। মেয়র একে সন্ত্রাসী হামলা মনে করছেন। তিনি জানান, হামলাকারীকে আটক করা হয়েছে। এটি শহরের নোত্র দাম গির্জার উপর সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি।

ফ্রান্সের প্রচারমাধ্যম ‘ইউরোপ ১’ জানিয়েছে, এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনের উপর এই হামলা চালিয়ে এক নারীসহ দুজনকে গলা কেটে হত্যা করেছে। গ্রেফতার হওয়ার পরও হামলাকারী ‘আল্লাহ আকবর’ বলে যাচ্ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ কিছুক্ষণ পর নিস-এ পৌঁছাবেন বলেও জানান তিনি।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী অফিস ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে ১৬ অক্টোবর প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়ের পাটিকে ছুরি হামলা চালিয়ে হত্যা করা হয়। তিনি ক্লাসরুমে বাকস্বাধীনতা পড়াতে গিয়ে মহানবি সা:-এর কার্টুন দেখিয়েছিলেন বলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com