সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার

কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জুয়েল (৩২) কুমারখালী উপজেলার বিল্লাল হোসেনের ছেলে।

মামলার বিবরণ অনুসারে, গত বছরের ৩ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী এক গৃহবধূ স্বামীর অনুপস্থিতিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এসময় গলায় ছুরি ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে জুয়েল। এক পর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দ শুনে অন্যরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধূর স্বামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। কুমারখালী থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

স্বাক্ষী প্রমাণ শেষে আজ সকালে আসামি জুয়েলের উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com