রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মাধ্যমিকের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩০০ বার

এক মাসে শেষ করা যায় মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এমন একটি সংক্ষিপ্ত সিলেবাসের ওপর অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মূল্যায়নের ক্ষেত্রে পাস-ফেল বলে কিছু উল্লেখ থাকবে না। শিক্ষার্থীর লেখায় তার মৌলিক চিন্তা, কল্পনা ও সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে কিনা এর ওপর ভিত্তি করে ‘অতি উত্তম’, ‘উত্তম’, ‘ভালো’ ও ‘অগ্রগতি প্রয়োজন- এই চার সূচকে মূল্যায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মাউশির ওয়েবসাইটে প্রকাশ রয়েছে।

এতে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের প্রতিপালনের জন্য ১২ দফা নির্দেশনাও রয়েছে। শিক্ষার্থীদের জন্য ৫ দফা, প্রতিষ্ঠান প্রধানের জন্য ১১ দফা, অভিভাবকদের প্রতি ৫ দফা, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতি ৯ দফা নির্দেশনা দিয়েছে মাউশি।

করোনা সংক্রমণের কারণে এবার বার্ষিক পরীক্ষা ছাড়াই প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী ওপরের শ্রেণিতে উঠছে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিকের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য ৩০ কর্মদিবসের সিলেবাস করা হয়েছে। এর ওপর শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের পর শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে পরবর্তী শ্রেণিতে নেওয়া হবে অতিরিক্ত ক্লাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com