বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

করোনা ঠেকাতে এবার জার্মানিতে ‘লকডাউন লাইট’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২২৮ বার

গত কয়েক মাসে বিশেষ চাপ অনুভব না করলেও জার্মানিতে করোনা মহামারি এবার জাঁকিয়ে বসছে৷ বেড়ে চলা সংক্রমণের হার মোকাবিলা করতে সোমবার থেকে সে দেশে এক মাসের জন্য আরো কড়া বিধিনিয়ম চালু করা হচ্ছে৷

চার সপ্তাহের জন্য এই ‘লকডাউন লাইট’ মানুষের মেলামেশা যতটা সম্ভব কমিয়ে এনে সংক্রমণের গতির পথে বাধা সৃষ্টি করবে, এমনটাই আশা করছে কর্তৃপক্ষ৷ মানুষকে বোঝানো হয়েছে, যে এখন এমন ‘ত্যাগ’ স্বীকার করলে ডিসেম্বর মাসে বড়দিন উৎসব কিছুটা হলেও পালন করা সম্ভব হবে৷

উল্লেখ্য, রবার্ট কখ ইনস্টিটিউটের সূত্র অনুযায়ী রোববার জার্মানিতে নতুন করে ১৪ হাজার ১৭৭ জন আক্রান্ত হয়েছেন৷ অর্থাৎ গত কয়েক দিনের তুলনায় সংক্রমণের হার কিছুটা কমেছে৷

বার-রেস্তোরাঁ, সিনেমা-থিয়েটার ইত্যাদি বন্ধ হবার আগে সপ্তাহান্তে জার্মানির মানুষ যতটা সম্ভব সুযোগের সদ্ব্যবহার করে নিয়ে নিয়েছেন৷ বিশেষ করে মিউনিখ ও বার্লিন শহরে বাড়তি উৎসাহ চোখে পড়েছে৷ সোমবার থেকে মিউজিয়াম ও সাংস্কৃতিক মনোরঞ্জনের সব অনুষ্ঠানও বন্ধ থাকছে৷ শরীরচর্চা বা শরীরের যত্ন নিতে জিম, সুইমিং পুল, বিউটি ও মাসাজ পার্লার, উলকি আঁকার দোকানও খুলতে পারবে না৷ তবে চুল কাটার সেলুন খোলা থাকবে৷ এমনকি স্টেডিয়ামে গিয়ে বুন্ডেসলিগার ফুটবল ম্যাচ দেখারও উপায় থাকবে না৷ মোটকথা প্রকাশ্যে সর্বোচ্চ দুটি পরিবারের ১০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে৷

এত বাধা সত্ত্বেও জীবনযাত্রা ও অর্থনৈতিক কার্যকলাপ চালু রাখতে স্কুল ও কিন্ডারগার্টেন খোলা থাকছে৷ বেশিরভাগ দোকানবাজারও খোলা থাকছে, যদিও বদ্ধ জায়গায় ক্রেতাদের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে৷ অর্থাৎ মাথা গুনে দোকানে প্রবেশের ব্যবস্থা করতে হচ্ছে৷ যাদের পক্ষে ঘরে বসে ‘হোম অফিস’ করা সম্ভব, তাদের দপ্তরে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে৷

বাকি বিশ্বের তুলনায় ইউরোপের করোনা পরিস্থিতি সম্প্রতি অনেক অবনতি হয়েছে৷ মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে ইউরোপে আক্রান্তদের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে৷ সংবাদ সংস্থা রয়টার্সের হিসেব অনুযায়ী রোববার আক্রান্তদের সংখ্যা এক কোটির মাত্রা অতিক্রম করেছে৷ অথচ সেখানে ৫০ লাখ মানুষ আক্রান্ত হতে প্রায় নয় মাস সময় লেগেছিল৷

বিশ্বের ১০ শতাংশ জনসংখ্যার ভাগীদার হয়েও ইউরোপে এখনো পর্যন্ত ২২ শতাংশ করোনা সংক্রমণ ঘটেছে৷ গত মাসে ল্যাটিন অ্যামেরিকা ও এশিয়াও এক কোটির মাত্রা পেরিয়ে গিয়েছিল৷ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখেরও বেশি৷

পরিস্থিতির মোকাবিলা করতে জার্মানি ছাড়াও ফ্রান্স, ব্রিটেন, পর্তুগালের মতো দেশ নানা মাত্রায় লকডাউন চালু করেছে৷ স্পেন ও ইটালিতেও আরও কড়া বিধিনিয়ম কার্যকর করা হয়েছে৷ এমন পদক্ষেপের মেয়াদ শেষ পর্যন্ত কত বাড়ানো হবে, সে বিষয়ে জল্পনাকল্পনা চলছে৷
কিছু দেশের সরকার কমপক্ষে আগামী বছরের বসন্তকাল পর্যন্ত পরিস্থিতির উন্নতির আশা দেখছে না৷ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো নাগরিকদের সমস্যা কমাতে ব্যর্থ হলে ব্যাপক অসন্তোষের আশঙ্কা করছে কিছু মহল৷

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com