বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সাকিবকে বিরল সম্মান দিয়ে ক্রিকেট পাকিস্তানের পোস্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৩৩ বার

সব ধরনের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাকিবের এ নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত বুধবার। গত বৃহস্পতিবার থেকে তিনি আগের মতোই মুক্ত, খেলতে পারবেন সব ধরনের ক্রিকেট। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উচ্ছসিত তার ভক্তরা।

সাকিবকে নিয়ে ভক্তদের উম্মাদনা দেশ ছাপিয়ে বিদেশেও দেখা গেছে। তবে সবচেয়ে অভিনব কাজ করেছে পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ফেসবুক পেজ- ‘ক্রিকেট পাকিস্তান’। সাকিব তথা ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে সাকিবকে নিয়ে দেওয়া তাদের পোস্ট।

গতকাল রোববার ‘ক্রিকেট পাকিস্তান’ তাদের ফেসবুক পেজে একটি কার্টুনচিত্র প্রকাশ করে। এ কার্টুনচিত্রে যেখানে দেখা গেছে, সাকিব আল হাসান রাজার বেশে বসে আছেন, গায়ে বাংলাদেশের জার্সি থাকলেও মাথায় রাজাদের মতো মুকুট। আর দুই পাশে রয়েল বেঙ্গল টাইগারের গর্জনের ছবি। সাকিবের সামনে বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটার বসে আছেন। সাকিবের দিকে মুখ দিয়ে বসে রয়েছে ভারতের হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, অস্ট্রেলিয়ার মার্কাস পিটার স্টইনিস, পাকিস্তানের ইমাদ, আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবীসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার।

সাকিবকে নিয়ে দেওয়া এ ছবির ক্যাপশনে লেখা হয়েছে- দ্য কিং ইজ ব্যাক (রাজার প্রত্যাবর্তন)। ছবিটির কৃতজ্ঞতা হিসেবে দেওয়া আছে শাফায়েত জামিল নামে একজনের নাম। পোস্টটি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। ইতিমধ্যে এ পোস্টে ২৩ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন। ছবিটি শেয়ার করেছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। ছবিটির নিচে ২ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে, এর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। তারা ‘ক্রিকেট পাকিস্তান’কে ধন্যবাদ দিচ্ছেন ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com