বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গর্তে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৪২ বার

বগুড়ার ধুনটে মোটরসাইকেলসহ রাস্তার পাশে গর্তে পড়ে উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল সালাম শেখ (৫৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার চান্দিয়াড়-পেঁচিবাড়ি সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা-বিশ্বহরিগাছা গ্রামের মোমতাজ আলী শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

ধুনট থানা পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল ছালাম বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে একই এলাকার বিলকাজুলী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জালশুকা গ্রামের সেতুর কাছে পৌঁছলে সড়কের পাশে গর্তে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি নিহত হন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com