শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

ভারতে নতুন করে করোনা আক্রান্ত ৩৮৩১০, মৃত্যু ৪৯০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৩৪ বার

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮২ লাখ ৬৭ হাজার ৬২৩ জনে।

পাশাপাশি নতুন ৪৯০ জনের মৃত্যুর মধ্যদিয়ে এ সংখ্যা গিয়ে পৌঁছেছে এক লাখ ২৩ হাজার ৯৭ জনে। খবর সিনহুয়ার।

এখনো দেশটিতে পাঁচ লাখ ৪১ হাজার ৪০৫ জন সক্রিয় রোগী রয়েছে। ইতোমধ্যেই ৭৬ লাখ তিন হাজার ১২১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ভারত সরকার দেশটিতে করোনা পরীক্ষার ওপর জোর দিয়েছে। সোমবার পর্যন্ত দেশটিতে মোট ১১ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ৩৫০ জনের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com