রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মাদরাসা শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৯৭ বার

মাদরাসা শিক্ষার্থীদের জন্য ৩০ কর্মদিনের সংক্ষিপ্ত সিলেবাস, মূল্যায়ন নির্দেশনা এবং ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১লা নভেম্বর থেকে ৩৯ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন করার কথা থাকলেও নতুন করে আরও ১৪ দিন ছুটি বৃদ্ধি করায় সেটি সম্ভব হচ্ছে না। এ কারণে নতুন করে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ শুরু করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ)। শিক্ষার্থীদের পাঠগ্রহণের সক্ষমতা অর্জন তৈরিতে এ সিলেবাস তৈরি করা হচ্ছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়, নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। একই সঙ্গে, মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

বার্ষিক পরীক্ষা ছাড়াই সব ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হচ্ছেন। অ্যাসাইনমেন্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদের শিখন ফল অর্জনে পদক্ষেপ নিতে মাদরাসাগুলোকে বলা হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়,  আগামী ১৫ই নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে সেটি কার্যকর করে পরবর্তী ক্লাসে তোলা হবে। আর যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হয় তবে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে পঞ্চম শ্রেণিসহ সব ক্লাসের সনদ বিতরণ করা হবে।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com