বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৩৬ বার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিজাম উদ্দিন (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিজাম ফেনীর সদর থানার দেবীপুর এলাকার ফজলের রহমানের ছেলে। কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম জানান, ২০০৮ সালে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিজাম উদ্দিন। পরে উচ্চ আদালতে আপিল করলে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে বন্দী ছিলেন।

শফিকুল ইসলাম আরও জানান, আজ সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন নিজাম। এ সময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com