রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সাবেক তিন প্রেসিডেন্টের অভিনন্দন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৭৭ বার

প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট জিমি কার্টার, বিল ক্লিনটন ও বারাক ওবামা। জিমি কার্টার তার অভিনন্দন বার্তায় বলেছেন, তিনি আশা করেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে ইতিবাচক পরিবর্তনের পথে নিয়ে যাবেন। তিনি টুইটে লিখেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত বন্ধু জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিসকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিয়েছে রোজালিন। তাদের চমৎকার প্রচারণা ও নির্বাচিত হওয়াতে আমরা গর্বিত।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আশা প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ‘আমাদের সবার সেবা করবেন। আমাদের সবাইকে একত্রিত করবেন’। এক টুইটে তিনি বলেছেন, মার্কিনিরা তাদের ভোট দিয়েছেন এবং গণতন্ত্র বিজয়ী হয়েছে। আমরা নির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পেয়েছি। তাদেরকে এই বিস্ময়কর জয়ের জন্য অভিনন্দন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com