রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নাছোড় ট্রাম্পকে হার মেনে নেয়ার পরামর্শ মেলানিয়ার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৫৪ বার

ভোট গণনার প্রায় শুরু থেকেই দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি নাছোড়, সহজে হার মেনে নিতে নারাজ। এমনকি, রোববারও একাধিক টুইট করে জোচ্চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন।

তার মধ্যেই ফার্স্ট লেডি মেলানিয়া-সহ ট্রাম্পের ঘনিষ্ঠরা তাকে হার মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে খবর।

আমেরিকার একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, মেলানিয়া-ঘনিষ্ঠেরা জানিয়েছেন, ফার্স্ট লেডি প্রসিডেন্টকে বলেছেন, ‘‘সময় এসেছে, এবার হার স্বীকার করো।’’

আর একটি সংবাদমাধ্যমের দাবি, প্রেসিডেন্টের জামাই তথা সিনিয়র পরামর্শদাতা জ্যারেড কুশনার তার ঘনিষ্ঠদের জানিয়েছেন, বিদায়ী প্রেসিডেন্টকে তিনি বলেছেন, ‘‘ভোটের ফল মেনে নিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ করুন।’’

স্ত্রী-জামাই ভোটের ফল মেনে নিতে অনুরোধ করলেও প্রেসিডেন্টের অবস্থানকেই সমর্থন করেছেন তার দুই ছেলে।

কিন্তু রোববারও টুইট করে অভিযোগ জানিয়েছেন, জোচ্চুরি করে তাকে হারানো হয়েছে। টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘‘আমরা মনে করি এরা চোর। যন্ত্রগুলিতে কারচুপি করা হয়েছে। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, এটা পরিষ্কার চুরির ভোট ছিল। যে কারণে কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন।’’

টুইটে ট্রাম্পের আরো দাবি, ‘‘ওরা যা চুরি করতে চেয়েছিল সেটাই করেছে। সেখানেই ফারাকটা তৈরি হয়েছে।’’

সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com