বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কালভার্টের নিচে ব্রিফকেসে নারীর লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২১২ বার

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রমের এক কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী বলেন, ‘গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ব্রিফকেসের ভেতরে আনুমানিক ৩৫ বছর বয়সী হাড্ডিসার এক নারীর লাশ দেখতে পান।’

তিনি বলেন, ‘কালভার্টের নিচে পানিতে ব্রিফকেসটি ডুবিয়ে রাখতে ভেতরে পাঁচটি ইট ভরে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, নিহত নারী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম ছিলেন। তার শারীরিক অবস্থা খুবই নাজুক ছিল। পরিবার বোঝা সরাতে ওই নারীকে হত্যা করে লাশ ব্রিফকেসে তুলে ফেলে যায়।’

নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com