মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

কোহলিকে খুশি করতে যা করেন আনুশকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪৮২ বার

বলিউডের জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলির বিবাহিত জীবন কাটছে বেশ। সুযোগ পেলেই একসঙ্গে প্রচুর সময় কাটান তারা। আর ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজেদের নানা মুহূর্তের ছবি ও ভিডিও।

বিয়ের পর এই জুটি কোথায় যাচ্ছেন? কী করছেন? এমন নানা বিষয়ের প্রতি তাদের ভক্তদের আগ্রহ একটুখানি বেশিই। তাই তারাও নিজেদের ব্যক্তিগত জীবনের নানা বিষয় সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।

এবার বিরাটকে নিয়ে এক মজার তথ্য জানালেন আনুশকা শর্মা। সম্প্রতি পিঙ্কভিলাকে দেয়া একটি সাক্ষাৎকারে আনুশকা বলেন, ‘আমি যখন বিরাটের পোশাক পরে ফেলি তখন সে ভীষণ খুশি হয়। তাই প্রায়ই বিরাটের বিভিন্ন জিনিস ব্যবহার করি। কারণ ভারতীয় দলের ক্যাপ্টেন এটা উপভোগ করেন!’

চুটিয়ে প্রেম করেছেন কয়েক বছর। এরপর ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড তারকা আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এরপর থেকে স্বামীর সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে খেলা দেখতে যান বলিউড তারকা আনুশকাও।

সব মিলিয়ে দুজনের সময়টা বেশ ভালোই কাটছে। আনুশকার ইনস্টাগ্রাম পোস্ট দেখেও বোঝা যায় এই দুই তারকার ভালোবাসার রসায়ন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com