রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ট্রাম্পকে হারাতেই টিকার খবর দেরিতে?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৬২ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, নির্বাচনে তার বিজয় ঠেকাতে ইচ্ছা করেই টিকার কার্যকারিতার খবর দেরি করে দিয়েছে এফডিএ ও ফাইজার। তার দাবি, নির্বাচনের আগে এ ঘোষণা দেওয়া হলে বেশি ভোট পেতেন। বিবিসি।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োনটেকের যৌথভাবে উৎপাদিত টিকাটি ৯০ শতাংশ কার্যকর বলে সোমবার দাবি করা হয়। বলা হয়, তৃতীয় ধাপের পরীক্ষায় এ সাফল্য পাওয়া গেছে। এ মাসের শেষের দিকে টিকাটি বাজারে আনতে এফডিএর অনুমতির জন্য আবেদনের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।

ফাইজারের টিকাটিতে অর্থায়ন করেছিল ট্রাম্প প্রশাসনও। শিগগিরই টিকা আসছে বলে নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তিনি আরও বলেছিলেন, টিকা দ্রুত নিয়ে আসতে বড় বড় আমলাতান্ত্রিক বাধা দূর করার কাজ করছেন। তবে ট্রাম্পের সে আশা পূরণ হয়নি। ফাইজারের ভ্যাকসিনের সাফল্যের খবরটি নির্বাচনের পাঁচ দিন পর আসায় ক্ষোভ ঝেড়েছেন তিনি। টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি অনেক আগেই বলেছিলাম, ফাইজার ও অন্যরা ভ্যাকসিনের ব্যাপারে নির্বাচনের পর ঘোষণা দেবে। কারণ এ ঘোষণা দেওয়ার সাহস তাদের নেই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে বরং জীবন বাঁচাতে আগেই এফডিএর এ ঘোষণা দেওয়া উচিত ছিল।’

ট্রাম্প আরও দাবি করেছেন, ‘জো বাইডেন যদি প্রেসিডেন্ট হতেন তবে আরও চার বছরেও টিকা পাওয়া যেত না। এফডিএ এত তাড়াতাড়ি অনুমোদন দিত না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে লাখ লাখ মানুষের প্রাণ ঝরে যেত।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com