রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত আ.লীগ নেতা হানিফ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৫০ বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার নমুনা পরীক্ষার পর করোনা শনাক্ত হয় বলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম জানান, গত সোমবার জাতীয় সংসদ অধিবেশন থেকে বাসায় ফেরার পর মাহবুব উল আলম হানিফ কিছুটা অসুস্থতা বোধ করেন। এরপর তার জ্বর আসায় করোনা পরীক্ষা করার জন্য আজ সকালে নমুনা জমা দেন। সন্ধ্যায় আসা ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ।

তারিকুল ইসলাম আরও জানান, মাহবুব উল আলম হানিফ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এ নিয়ে এখন পর্যন্ত ৪৯ জন সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একজন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ মোহাম্মদ নাসিম এবং অপরজন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com