রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শিক্ষার্থী ভিসার আবেদন নেয়া শুরু করছে মার্কিন দূতাবাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৫৭ বার

আগামী রোববার থেকে এফ, জে এবং এম ক্যাটাগরির ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করতে যাচ্ছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

ওই তিন ক্যাটাগরিতে রয়েছে স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিসা এবং স্কলারশিপ ভিসা।

তবে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্কিন দূতাবাস।

এছাড়া আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

আবেদনকারীদের www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে লগ ইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেয়া যাবে।

যারা শিক্ষার্থী ভিসা নবায়নের জন্য আবেদন করবেন তাদের জন্য বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যেসব শিক্ষার্থী তাদের পুরনো/একই শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া অব্যাহত রাখতে চান তাদের সাক্ষাৎকার ছাড়াই স্টুডেন্ট ভিসা নবায়নের সুযোগ দেয়া হচ্ছে।

এছাড়া এফ-২ ভিসার অধীনে স্বামী/স্ত্রী ও তাদের ২১ বছরের কম বয়সী সন্তানের ভিসা নবায়নের আবেদনও গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com