শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৩৬ বার

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার স্লুইস গেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সাথে শনিবার ভোরে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ইয়াবা কারবারি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল নাফ নদীতে অভিযান চালিয়ে ওই এলাকার ১ নং স্লুইস গেটের পাশে তিনজনকে বহনকারী একটি নৌকাকে চ্যালেঞ্জ করে বলে বিজিবি সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিপদ বুঝে অপরাধীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও ‍গুলি চালায়। একপর্যায়ে, অপরাধীরা নিজেদের বাঁচানোর জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে আটক করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় দু’জন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৬.৩০ কোটি টাকার ২.১০ লাখ ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com