শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বোরকা পরে এসে চেয়ারম্যানকে গুলি, না লাগায় কুপিয়ে জখম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২১১ বার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুই দুর্বৃত্ত। কিন্তু গুলি গায়ে না লাগায় তাকে কুপিয়ে আহত করেছে তারা। এ ঘটনা ঘটাতে ওই হামলাকারীরা কালো বোরকার সাহায্য নিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত, চেয়ারম্যান আব্দুর রহিম শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় আছেন।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে কৈখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। চেয়ারম্যান আব্দুর রহিম কৈখালী গ্রামের আলহাজ আবু দাউদের ছেলে।

চেয়ারম্যানের চাচাতো ভাই ইসারত আলী খোকন জানান, রহিম সন্ধ্যায় পরিষদের কার্যালয়ে দুজনের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় বোরকা পরা দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে চেয়ারম্যান রহিমকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও মাথায় কুপিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা।

পরে আশপাশের লোকজন ছুটে এসে চেয়ারম্যানকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তবে তার সঙ্গে থাকা বাকি দুইজন সুস্থ রয়েছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ বিষয়ে জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com