বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

বিশ্বে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৬৮ বার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) হিসেবে বিশ্বে রোববার প্রতিদিনের করোনা সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে।

ডব্লিউএইচও’র ড্যাশবোর্ডে বিশ্বজুড়ে কেবলমাত্র শনিবার করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৯০৫ জনে। শুক্রবার এ সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১০ জন।

এ সব সংখ্যা গত ৭ নভেম্বরের সর্বোচ্চ রেকর্ডকে ছাপিয়ে গেছে। ঐদিন করোনা সংক্রমিত সর্বোচ্চ সংখ্যা ছিল ৬ লাখ ১৪ হাজার ১৩ জন।

করোনা সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত ৫ কোটি ৩৭ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ লাখেরও বেশি লোক।

ডব্লিউএইচও’র প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সতর্ক করে বলেছেন, বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণে এখনও অনেক পথ বাকী।

তিনি আরো বলেন, নিজে নিজেই ভাইরাটির উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি এবং এটিকে থামানোর মতো প্রয়োজনীয় পদক্ষেপও নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com