রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বরিশালের জন্য নিজেকে উজাড় করে দেবেন সুমন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৩৪ বার

বিবিএ ছেড়ে ক্রিকেটার হয়ে বল হাতে ঝড় তোলেন পেসার সুমন খান। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দেন তিনি। পুরো টুর্নামেন্টে নেন ৯ উইকেট। এই পেসার বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। দলটির জন্য নিজেকে উজাড় করে দিতে চান।

আজ সোমবার দুপুরে বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন সুমন। শুরু করে দিয়েছেন পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুতি। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, লাস্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে আল্লাহর অশেষ রহমতে টুর্নামেন্টটা অনেক ভালো হয়েছে। কিন্তু আমি আরও আশাবাদী যে একটি টুর্নামেন্ট আছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখানে আমি নিজেকে আরও উজাড় করে দেব। নিজের পারফরম্যান্সটা আরও বেশি করার চেস্টা করব ইনশাআল্লাহ টিমের জন্য যেটা কার্যকর হয়।’

প্রেসিডেন্টস কাপের ফাইনালে দুর্দান্ত পারফর্মেন্সের জন্য পেয়েছেন ফাইনাল সেরা পুরস্কার। এ ছাড়া বিসিবি সভাপতি তাৎক্ষণিক সিদ্ধান্তে বিশেষ পুরস্কার হিসেবে দেন ৫০ হাজার টাকা। আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট । প্রায় এক মাস ধরে চলা এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। টুর্নামেন্টে দলকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য নিজের সেরাটা দেবেন বলেও মন্তব্য করেন সুমন।

‘যেহেতু বরিশাল দুই-তিন বছর পর একটা ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে আসছে তো আমি অনেক উন্মুখ এখানে খেলার জন্য। বরিশালের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছি, তো আমার যতটুক সেরা আছে আমি চেস্টা করব উজার করে দেওয়ার জন্য। দল যেন জিততে পারে এবং ফাইনালে যেতে পারে। ফাইনাল খেলার ইচ্ছা আছে, তো স্বপ্ন আছে যেন নিজের সেরাটা দিয়ে টিমকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি’, এভাবেই নিজের সেরাটা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই পেসার।

ফরচুন বরিশালে যারা রয়েছেন:

তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম ও পারভেজ ইমন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com