বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সাকিবকে হত্যার হুমকিদাতার বাড়িতে মধ্যরাতে র‌্যাব-পুলিশের অভিযান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২২০ বার

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতার বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব-পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় অভিযুক্ত মহসিন তালুকদারের বাড়িতে যান র‌্যাব-৯ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা মহসিনের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার পর থেকে মহসিন তালুকদার পলাতক। তাকে গ্রেপ্তার করার জন্য এলাকার লোকজনের সহায়তা চাওয়া হয়েছে।

মহসিন তালুকদারের বিরুদ্ধে জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তার প্রদর্শিত দেশীয় অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মধ্যরাতে অভিযানকালে টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘মহসিন মাদকাসক্ত। তিনি হেরোইন সেবন করেন। তার পরিবারের বাকি সবাই ভালো মানুষ। মাদকাসক্ত হয়ে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে এমন হুমকি দিয়েছেন। এজন্য আমরা এলাকাবাসী লজ্জিত। তাকে ধরিয়ে দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে রাম দা দেখিয়ে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। গত শনিবার দিবাগত রাত ১২টার পর ফেসবুকে এ হুমকি দেন তিনি। ‘Mohsin Talukdar‘ নামে নিজের অ্যাকাউন্ট থেকে তিনি ভিডিওটি প্রচার করেন।

সম্প্রতি কালীপূজা উপলক্ষে কলকাতা গিয়ে এক অনুষ্ঠান উদ্বোধন করায় সাকিবের প্রতি বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার হুমকি দেন মহসিন। ভিডিওতে সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি।

এরপর রোববার ভোর ৬টা ৪ মিনিটে আবার একটি লাইভ ভিডিওতে হাজির হন মহসিন। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, কারও চাপে এখন এ ভিডিওটি করছেন না, বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং তার মতো বাকি সব সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

পরের দিন সোমবার বিকেল সোয়া পাঁচটায় ওই আইডিতে গিয়ে দেখা যায়, হত্যার হুমকি দেওয়া ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। তবে তার পরের ভিডিওটি এখনো রয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা মাত্রই অবগত হলাম। সাইবার ফরেনসিকের কাছে ভিডিও লিঙ্কটি হস্তান্তর করা হয়েছে। আমরা অনুসন্ধান শুরু করেছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব। এরপর ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম এই তারকা। আর গেল বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে নেয় জেমকন খুলনা। সেদিনই কলকাতার বেলেঘাটায় কালীপূজা অনুষ্ঠানের উদ্বোধন করতে নিমন্ত্রণ পেয়ে ভারতে যান এই তারকা অলরাউন্ডার। পরদিন শুক্রবার দেশে ফিরে আসেন তিনি। রোববার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্কিল অনুশীলন শুরু করেছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com