শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনা আক্রান্ত নায়ক ফারুক, হাসপাতালে ভর্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৬৪ বার

চলচ্চিত্র অভিনেতা ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সোমবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন চাচা৷ কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। গত রোববার তার রিপোর্ট পজেটিভ আসে।

আসমা রূম্পা আরো জানান, ‘চাচার শারীরিক অবস্থা ভালোই আছে। তার শরীরে অন্যান্য জটিলতা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি চিকিৎসকদের পরামর্শে। সবার কাছে দোয়া চাই চাচার জন্য।’

তবে ফারুকের স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com