বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

চূড়ান্ত হলো নেশন্স লিগের ফাইনালসের চার দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫৭৪ বার

কয়েকদিন আগে ফাইনালসের খেলা নিশ্চিত করেছিল স্পেন ও ফ্রান্স। বুধবার রাতে বাকি দুটি দল নাম লিখিয়েছে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে। দল দুটি হলো ইতালি ও বেলজিয়াম। এই চার দল নিয়ে আগামী বছরের অক্টোবরে হবে নেশন্স লিগের ফাইনাল। এ লিগের এক নম্বর গ্রুপের শেষ ম্যাচে ইতালি ২-০ হারিয়েছে বসনিয়াকে। গ্রুপের অন্য ম্যাচে পোল্যান্ডের মাঠে ২-১ গোলে জিতেও লাভ হয়নি নেদারল্যান্ডসের। অন্যদিকে এ লিগের দুই নম্বর গ্রুপে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে বেলজিয়াম।

ফাইনালসে উঠতে শেষ ম্যাচের জয়ের বিকল্প ছিল না ইতালির। সেই কাজটি অবশ্য ভালো মতোই করেছে তারা। শুরু থেকে আক্রমণাত্মক খেলা ইতালি ২২ মিনিটে পায় সাফল্যের দেখা। লরেন্সো ইনসিনিয়ের ক্রসে ডি-বক্সে ছুটে গিয়ে দারুণ ভলিতে বল জালে পাঠান বেলোত্তি। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করা ইতালি ৬৬ মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। মানুয়েল লোকাতেল্লির দারুণ চিপ পাসে ভলিতে গোল করেন ডমিনেকো বেরার্দি। শেষ অবধি ২-০ গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে ইতালি।

এই নিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত রইলো ইতালি। সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর। ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ইতালি। তিন জয় ও দুই ড্রয়ে নেদারল্যান্ডসের ১১ পয়েন্ট। দুই জয় ও এক ড্রয়ে পোল্যান্ডের পয়েন্ট ৭। ২ পয়েন্ট বসনিয়ার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com