শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বাসচাপায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৪২ বার

বগুড়ায় বাসের চাপায় এক শিশুসহ তিনজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুর একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আবদুর হাই প্রামানিক (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উপজেলার চান্দাকোণার দিকে যাচ্ছিল। অটোটি ধনকুন্ডি নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি বাস পেছন থেকে সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এক শিশুসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়।

খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেন। আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। অপর তিনজনের মরদেহ শেরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com