শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৩২ বার

রাজধানীর মুগদায় স্কুলছাত্রী যমজ দুই বোনকে মুখে গামছা গুঁজে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ১১ বছরের যমজ দুই বোন স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ে। গতকাল বিকালে শিশু দু’টিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মাছের দোকানের কর্মচারী ভিকটিমদের আপন মামাতো ভাই ফরহাদ (২৩) পলাতক রয়েছে।
মুগদা থানার এসআই শেখ এনামুল করিম জানান, শিশু দু’টির পরিবার মুগদা এলাকায় থাকে। তাদের বাবা মৃত আর মা গৃহিণী। গত বুধবার বিকালে মামাতো ভাই ফরহাদ কৌশলে তাদের দু’জনকে ডেকে নিজের বাসায় নিয়ে যায়। এরপর সেখানে ভয়ভীতি দেখিয়ে ও আটকে রেখে মুখে গামছা গুজে দু’জনকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য তাদেরকে ভয়ভীতি দেখায় ফরহাদ।

পরে দুইবোন বাসায় গিয়ে তাদের মায়ের কাছে সব বলে দেয়।

ভুক্তভোগীদের স্বজনরা জানান, তারা পাশাপাশি এলাকায় থাকেন। ঘটনাটি বুধবার শিশুদু’টির কাছ থেকে শুনতে পারেন তারা। তবে মামলা না করতে ফরহাদের বাবা তাদেরকে বিভিন্নভাবে বোঝায় এবং ভয়ভীতি দেখায়। শিশু দু’টি বড় হলে একজনকে ফরহাদের বউ হিসেবে তুলে নিবে বলে আশ্বাস দেয়। তবে তাতেও শিশুদু’টির মা রাজি না হওয়ায় গত শুক্রবার ফরহাদ ও তার পরিবার বাসা থেকে পালিয়েছে। এরপরই তারা গতকাল মুগদা থানায় গিয়ে মামলা (নং ৫৬) দায়ের করেন।
এসআই আরো জানান, মামলা দায়েরের পর শিশুদু’টিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ফরহাদকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। হাসপাতাল থেকে প্রতিবেদন পেলে ঘটনাটি আরো পরিষ্কার হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com