বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৪৪১ বার

খুলনার রূপসা উপজেলার দেবীপুরে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কে এ দুর্ঘটনায় মাহেন্দ্রের এক যাত্রী গুরুতর আহত হন।

নিহত নজরুল ইসলাম ইলা‌ইপুর ম‌ল্লিক বাড়ির মৃত ইউসুফ ম‌ল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানায় দায়িত্বরত ছিলেন। আর আহত আমজাদ খাঁ বটিয়াঘাটার জলমার ইউনিয়নের বাসিন্দা।

রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, নজরুল রূপসা থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে দেবীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com