বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

এবার বার্সা থেকে বাদ পড়লেন মেসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৮৭ বার

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলে লাতিন আমেরিকা থেকে অনেকটা পথ পেরিয়ে ফিরেছেন স্পেনে। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে কঠিন ম্যাচে নেমেছিলেন লিওনেল মেসি।

গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে বসিয়ে রাখার ঝুঁকি নেননি বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। যদিও ম্যাচটি ০-১ গোলে হারে বার্সা।

এবার ডায়ানামো কিয়েভের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াড থেকে বাদ দেওয়া হল মেসিকে। যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে বার্সার অবস্থান ভালো, তাই মেসিকে বিশ্রাম দিয়েছেন ডাচ কোচ।

শুধু লিওনেল মেসি একা নন। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে কোন দলে রাখেননি মিডফিল্ডার ফ্রাঙ্ক ডি জং। জেরার্ড পিকে ও সের্জিও রবের্তোর গুরুতর চোট। তাই দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না কোম্যান। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ম্যাচে মেসি এবং ডি জংকে রাখেননি।

কোম্যানের যুক্তি, “ওদের বিশ্রাম দরকার। ওরা একটানা খেলে যাচ্ছে। যেহেতু আমরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় আছি। তাই ওদের বিশ্রাম দেওয়ার এটাই ভালো সময়।”

মেসি বার্সেলোনার হয়ে তো বটেই, একইসঙ্গে বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার হয়েও খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

সূত্র : জিনিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com