শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভোরের আলোতে স্পষ্ট হলো পোড়া ধ্বংসস্তুপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ২৭০ বার

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সোমবার রাতের আগুনে পুড়ে গেছে প্রায় এক শ’ ছোট ঘর ও দোকান।

ফায়ার সার্ভিস সদরদফতর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিভান জানান, রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা নিয়ন্ত্রণে আসে ১২টা ৫৫ মিনিটের দিকে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় রাত ২টা ৫৫ মিনিটের দিকে। কিন্তু তার মধ্যেই কমপক্ষে ৯৮টি আধা-পাকা বস্তি ঘর ও ছোট দোকান পুড়ে যায়।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।

আগুনে পোড়ার সময় ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় যে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে আছে এবং স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস কর্মীরা এখানে-সেখানে আগুন নেভাতে কাজ করছেন।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ভোরে ধ্বংসলীলার দৃশ্য পুরোপুরি চোখের সামনে ভেসে উঠে।

রাজধানীর নিম্ন-আয়ের মানুষের বসবাসের জায়গা বস্তিতে আগুন লাগা এক নিয়মিত চিত্র এবং এতে হাজারও বস্তিবাসী প্রতিবছর গৃহহারা হন।

গত ৩০ অক্টোবর রাতে রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০ ঘর পুড়ে যায়। রাত ৯টার দিকে বস্তিতে আগুন লাগে এবং তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে রাত ২টা ৫ মিনিটে। এর আগে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গত বছর ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের বস্তিতে আগুন লাগার ১৭৪টি ঘটনা ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com