শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

হাসপাতালে সুজাতা, অবস্থা গুরুতর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ২৬২ বার

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী তন্দ্রা মজুমদার সুজাতা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।

বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালে ম্যাডাম হার্ট অ্যাটাক করে সিসিইউতে ভর্তি হয়েছেন। আপাতত তাকে দু’দিন পর্যবেক্ষণে রাখা হবে। সবাই দোয়া করবেন।’

সুজাতা কর্মজীবনের শুরুতে মঞ্চ নাটকে অভিনয় করতেন। ১৯৬৩ সালে সালাউদ্দিনের পরিচালনায় সুজাতা ‘ধারাপাত’ সিনেমায় অভিনয় করেন। নারী কেন্দ্রীয় চরিত্রে প্রথম কাজী খালেক পরিচালিত ‘মেঘ ভাঙা রোদ’ চলচ্চিত্রে অভিনয় করেন, তবে ১৯৬৫ সালে ‘রূপবান’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

পঞ্চাশ বছরেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ার সুজাতার। ১৯৬৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রায় ৭০টি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। সব মিলিয়ে তিন শতাধিক ছবির অভিনেত্রী তিনি।

সুজাতার জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে ‘অবুঝ মন’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘এতটুকু আশা’, ‘আয়না’, ‘অবশিষ্ট’, ‘ছুটির ঘণ্টা’, ‘আলোর মিছিল’, ‘গাজী কালু চম্পাবতী’ প্রভৃতি।

সুজাতা পরিচালিত একমাত্র চলচ্চিত্র ‘অর্পণ’। স্বামীকে নিয়ে প্রযোজনাতেও ভূমিকা রেখেছেন তিনি। সুজাতা-আজিমের নিজস্ব প্রযোজনা সংস্থাগুলো হচ্ছে ‘সুজাতা প্রোডাকশন্স’, ‘এস এ ফিল্মস’ ও ‘সুফল কথাচিত্র’। এ তিনটি প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হয়েছে ‘চেনা অচেনা’, ‘টাকার খেলা’, ‘প্রতিনিধি’, ‘অর্পণ’, ‘রূপবানের রূপকথা’, ‘বদলা’, ‘রং বেরং’, ‘এখানে আকাশ নীল’সহ অসংখ্য ব্যবসা সফল ও নন্দিত চলচ্চিত্র।

১৯৭৮ সালের পর প্রায় একযুগ অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com