শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

উঠানে বসে পড়ার সময় হঠাৎ ছুটে আসা গুলিতে শিশুর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২১৫ বার

বাড়ির সামনের উঠানে বসে বই পড়ছিল মো. মারুফুল ইসলাম (১৩) নামের এক শিশু। হঠাৎ ছুটে আসা গুলিতে তার মৃত্যু হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পশ্চিম নারিচ্যার চান্দা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফুল ইসলাম চুনতির পশ্চিম নারিচ্যার চান্দা বটতলী এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে। সে পুঁটিবিলা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও মারুফুলের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে বাড়ির সামনের উঠানে বসে বই পড়ছিল মারুফুল ইসলাম। সন্ধ্যা সাতটার দিকে সেখানে হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। এ সময় অন্যরা ঘর থেকে বের হয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মারুফুল উঠানে পড়ে আছে। পরে তারা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মারুফুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মোনাফ সিকদার বলেন, ‘শুনেছি ওই এলাকায় কিছু মানুষ বন্য শূকর শিকারের সঙ্গে জড়িত। বন্য শূকর শিকারের জন্য প্রস্তুতি নেওয়ার সময় অসাবধানতাবশত বন্দুকের গুলি বের হয়ে মারুফুলের বুকে লাগতে পারে। এতেই শিশুটির মৃত্যু হয়েছে।’

মারুফুলের বড় ভাই মামুনুল ইসলামের দাবি, ‘গুলির শব্দ শুনে আমরা ঘর থেকে বের হয়ে দেখি আমার ছোট ভাই রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছে। এলাকার লোকজনের কাছ থেকে শুনেছি, আমাদের বাড়ির পাশের খড়ের গাদায় জিতেন বড়ুয়া নামের এক ব্যক্তি বন্দুক গুঁজে রাখতেন। সেই বন্দুক নিয়ে শিকারে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গুলি বের হয়ে আমার ছোট ভাইয়ের বুকে লেগেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, বন্য শূকর শিকারির গুলিতে শিশুটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ওই ব্যক্তি ঘটনার পর পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, তার আগ্নেয়াস্ত্রটি বৈধ নয়। তাকে খুঁজে বের করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শিশু মারুফুলের লাশ আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com