রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

জনগণের সরকার ছাড়া কোনো সমস্যারই সমাধান হবে না : ইশরাক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৬৫ বার

জনগণের সরকার যতদিন না হবে ততদিন বাংলাদেশের কোনো সমস্যারই সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার রাজধানীর পল্লবীর কালসি এলাকার বাউনিয়াবাদ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের উন্নয়ন নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে ইশরাক বলেন, উন্নয়নের দিক থেকে সরকার কিভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর-সুইজারল্যান্ডের সাথে তুলনা করে অথচ বস্তিতে এলেই বুঝা যায় তাদের উন্নয়নের চিত্র। একদিকে তারা উন্নয়নের কথা বলছে আরেকদিকে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এসময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আরেকবার দেশকে সত্যিকার স্বাধীনতার আহ্বান জানান তিনি।

এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিএনপির পক্ষ থেকে ত্রাণসহায়তা দেয়া হয়।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডা: মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করেন তিনি। তার সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com