মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশ্যে ধর্ষণের বিচার; চাবুকের ঘা খেয়ে অজ্ঞান ধর্ষক, অতঃপর…

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৭২ বার

এমন শাস্তির দাবি বহুদিন ধরেই জানাচ্ছেন এদেশের অনেক মানুষ। ধর্ষককে যেন রাস্তায় দাঁড় করিয়ে দিনের আলোয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কিন্তু এমন শাস্তি আমাদের দেশের সংবিধানবিরোধী। সারা বিশ্বে পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণের ঘটনা। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ধর্ষণের ঘটনা কমবে না। এমনই যুক্তি বহু মানুষের।

তবে এবার ধর্ষককে দৃষ্টান্তমূলক এবং নির্মম শাস্তি দিল ইন্দোনেশিয়ার প্রশাসন। দিনের আলোয় রাস্তায় দাঁড় করিয়ে ধর্ষককে ১৪৬ বার চাবুকের ঘায়ে রক্তাক্ত করা হল। যন্ত্রণায় ছটফট করল ধর্ষক। চেঁচামেচি করলেও কোনো লাভ হল না।

ইন্দোনেশিয়ার সেই ধর্ষকের বয়স ১৯ বছর। গত বছর এক শিশুকে সে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। আর তাই তাকে সবার সামনে ১৪৬ বার চাবুকের ঘা লাগানোর শাস্তি দেওয়া হয়েছিল। চাবুকের কয়েক ঘা খাওয়ার পরই সেই ধর্ষক মাটিতে লুটিয়ে পড়ে। যন্ত্রণায় কাতরাতে থাকে।

কিন্তু প্রশাসনের পক্ষে সেখানে একজন ডাক্তারকে রাখা হয়েছিল। তিনি সেই ধর্ষকের চিকিৎসা করেন। তারপর আবার তাকে চাবুকের ঘা দেওয়া হয়।

ইসলামিক আইনের লঙ্ঘন করলে ইন্দোনেশিয়া চাবুকের ঘা লাগানোর সাজা সাধারণ ব্যাপার। তবে এতবার চাবুকের ঘা দেওয়ার সাজা শুধুমাত্র গুরুতর অপরাধ করলেই দেওয়া হয়।

চাবুকের কয়েক ঘা খেয়ে সেইই ধর্ষক অজ্ঞান হয়েছিল। কিন্তু তার সাজা পূরণ করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এমন নির্মম শাস্তি দেওয়া হয় যাতে এর পর কেউ একই অপরাধ করার আগে দুবার ভাবে! এদিন ইন্দোনেশিয়ার পূর্ব অচেহ প্রদেশে আরো দুজনকে ১০০ চাবুকের ঘা মেরে শাস্তি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধেও নিজের থেকে কমবয়সী মেয়েদের উপর যৌন অত্যাচার করার অভিযোগ ছিল।

সূত্র : জিনিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com