শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

টুঙ্গীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১৯৮ বার

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার দুপুর ১২টার পর উপজেলার মালেকের বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুঙ্গীপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com