রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

লস অ্যাঞ্জেলসে সব ধরণের সমাবেশ বন্ধে নিষেধাজ্ঞা আরোপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২৩৮ বার

লস অ্যাঞ্জেলস কাউন্টি বিভিন্ন পরিবারের লোকজনের একত্রিত হওয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় এর লাগাম টেনে ধরতে বাড়িতে নিরাপদে থাকার নতুন একটি আদেশের আওতায় শুক্রবার এ বিধিনিষেধ আরোপ করা হয়। তবে ধর্মীয় সার্ভিস ও বিক্ষোভ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে। খবর এএফপি’র।

কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এ নগরীতে নিষেধাজ্ঞার এ আদেশ সোমবার থেকে কার্যকর করা হবে এবং তা ২০ ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে তিন সপ্তাহ বহাল থাকবে।

এক বিবৃতিতে বলা হয়, ‘সোমবার থেকে কার্যকর হতে যাওয়া নতুন এ নির্দেশে বাসিন্দাদের যতটা সম্ভব বাড়িতে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সব ধরণের জন সমাবেশ এবং আপনাদের বাড়িতে বিভিন্ন ব্যক্তিদের নিয়ে ঘরোয়া সমাবেশের আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। তবে সাংবিধানিক অধিকার রক্ষায় ধর্ম ভিত্তিক বিভিন্ন সেবা এবং বিক্ষোভ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে।’

ঘন বসতিপূর্ণ লস অ্যাঞ্জেলস কাউন্টিতে এ পর্যন্ত সাত হাজার ছয় শ’র বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com