বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের উৎস ভারত বা বাংলাদেশে?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩১৫ বার

করোনাভাইরাসের উৎস চীন নয়, বরং ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে হতে পারে। এমনই দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। তারা ভাইরাসটি বিস্তারের দায় অন্যদের ওপর চাপিয়ে দিতেই এই প্রয়াস চালাচ্ছে বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে।

চীনা বিজ্ঞানীরা করোনাভাইরাসের উৎপত্তির জন্য ৯টি দেশের নাম বলেছেন। এসব দেশ হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, গ্রিস, অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, চেক প্রজাতন্ত্র, রাশিয়া ও সার্বিয়া। তবে ভারতের নামই বিশেষভাবে তারা বলছেন। তারা দাবি করছেন, গত গ্রীস্মে তাপদাহের সময় ভারতে এই ভাইরাসের উৎপত্তি হয়ে থাকতে পারে।

চীনের অ্যাকাডেমি অব সায়েন্সেসের একটি দলের ওই দাবিতে বলা হয়, গত গ্রীস্মে ভাইরাসটি আত্মপ্রকাশ করে থাকতে পারে। ভাইরাসটি দূষিত পানির মাধ্যমে প্রাণী থেকে মানবদেহে ছড়িয়ে পড়ে বলে দাবি করেন ওই বিজ্ঞানীরা। তাদের মতে, ওই ৯টি দেশের কোনো একটিতে ভাইরাসটি উৎপত্তি হয়ে চীনে আসে।
বিজ্ঞানীরা অবশ্য এ ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রমাণ দেননি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বর্তমানে চীনে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে গবেষণা করছে।

সূত্র : ডেইলি মেইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com