শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ফিল্ম ফেয়ারে মনোনয়ন পেলেন বাংলাদেশের ইশরাত তন্বী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩০২ বার
ভারতে শোবিজের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড হলো ফিল্মফেয়ার। এবার সেই ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস এ মনোনয়ন পেলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী ইশরাত তন্বী। তিনি গত দুই বছর ধরেই অবস্থান করছেন মুম্বইতে। সেখানেই ক্যারিয়ার শুরু করেছেন। বিভিন্ন ওয়েব সিরিজ ও ছবিতে অভিনয় করছেন তন্বী। তার অভিনীত ‘থারকিস্তান’ মুক্তি পেয়েছিলো কয়েক মাস আগে। আর এ ওয়েব সিরিজের জন্যই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তন্বী। মুম্বই থেকে মুঠোফোনে এ গ্ল্যামারাস কন্যা বলেন, ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস-২০২০ এ মনোনয়ন পেয়েছি।

এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনি সম্মানের। অনলাইনে ভোটিং চলছে। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো ভোট করার জন্য। এদিকে ইশরাত তন্বী এর আগে বাংলাদেশের শোবিজে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। বিজ্ঞাপন ও বিভিন্ন নাটক-টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। তবে দেশে ভালো ও মনের মতো সুযোগ পাচ্ছিলেন না। সে কারনেই মুম্বইতে পাড়ি জমান। এখন সেখানকার ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন নিয়মিত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com