বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কারিনার কড়া জবাব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৬২ বার

সময়ের পরিক্রমায় তারকাদের নিয়ে সমালোচনা কিংবা ট্রল করা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক তারকাই ব্যাপারগুলো এড়িয়ে চলেন, আবার এর বিরুদ্ধে মুখ খোলেন। এবার ট্রলকারীদের কড়া জবাব দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে যাদের ঘরে বসে কিছু করার থাকে না, তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয় নিয়ে ট্রল করতে ব্যস্ত থাকে। লকডাউনে সে সংখ্যা আরও বেড়েছে।’ সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ তারকা যোগ করেন, ‘বেশিরভাগ মানুষের বাইরে কোনো কাজ না থাকার কারণে তারা সারাদিন ঘরে বসে কাটাচ্ছে। তাই নিজের এই অলস সময়ে অন্যদের নিয়ে মজার ট্রল করতে ব্যস্ত আছেন।’

কারিনা বর্তমানে আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন। আগামী বছরের বড়দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাইফ-কারিনা দম্পতির ঘরে আসতে যাচ্ছে তাদের নতুন অতিথি। তাদের প্রথম সন্তানের নাম তৈমুর আলী খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com