বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বঙ্গবন্ধু টি-২০ কাপ শেষ মুমিনুলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩১৩ বার

টুর্নামেন্টের আগে ছিলেন করোনায় আক্রান্ত। সে ঝামেলা শেষ করে বঙ্গবন্ধু টি-২০ কাপে ফিরেছিলেন মুমিনুল হক। কিন্তু দুই ম্যাচ খেলতে না খেলতেই ছিটকে গেলেন তিনি। চোটের কারণে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার মানে চলমান টুর্নামেন্টেই আর মুমিনুলকে পাবে না গাজী গ্রুপ চট্টগ্রাম।

জেমকন খুলনার বিপক্ষে শনিবার ফিল্ডিংয়ের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুমিনুল। ব্যথা নিয়েও ব্যাট করেন তিনি। দলও পায় ৯ উইকেটের জয়। তবে এরপর বেড়ে যায় ব্যথা।

নিজের চোট প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘স্ক্যান করিয়েছি, চিড় ধরা পড়েছে। দেবাশীষ দা (বিসিবির প্রধান চিকিৎসক) দেখেছেন। উনি বলেছেন, তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আগামীকাল আবার ডাক্তার দেখাব।’

বঙ্গবন্ধু কাপে মুমিনুলের দল চট্টগ্রাম আছে দারুণ ফর্মে। দুই ম্যাচেই পেয়েছে ৯ উইকেটের দাপুটে জয়। দুই ম্যাচেই চট্টগ্রামকে জয় পাইয়ে দেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। ওয়ান ডাউনে নেমে দুই ম্যাচেই যথাক্রমে ৮ ও ৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com