রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৮৬ বার

অনির্বাণ-মধুরিমার পর এবার পিঁড়িতে বসতে যাচ্ছেন টলিউডের অঙ্কুশ-ঐন্দ্রিলা। অনির্বাণ-মধুরিমার বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের বিয়ের কথা ফাঁস করলেন অঙ্কুশ।

টলিউডের নবদম্পতির ছবি পোস্ট করে টুইটারে অঙ্কুশ লিখলেন, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমিও ঠিক করলাম আমি সেরে ফেলি। শিগগিরই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’

প্রসঙ্গত, অনির্বাণের সঙ্গে বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন অঙ্কুশ।

টলিপাড়ার হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে ১০ বছর পার করে ফেলেছেন তারা। পরিবার থেকে অনুরাগী মহল, তাদের প্রেমের কাহিনি গোপন নেই আর কারও কাছেই। তবে কি নতুন বছরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা? অঙ্কুশের টুইট কিন্তু সে দিকেই ইশারা করছে।

রিয়েল লাইফ পার্টনারশিপের অনেক বছর কেটে গেলেও, অফস্ক্রিন এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com