বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিজয় মাসের শুভেচ্ছা ঢাবি উপাচার্যের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩০৪ বার

আগামীকাল থেকে শুরু হচ্ছে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বর। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একইসাথে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার এক বাণীতে উপাচার্য বলেন, প্রতিবছর বিজয়ের মাসের প্রথম দিনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার বিজয় র‌্যালিসহ নানাবিধ কর্মসূচি পালন করে থাকে। এবছর বৈশ্বিক করোনা মহামারীর কারণে এসব কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে নতুন প্রজন্ম সোনার বাংলা বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

মহান বিজয় মাসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকলের অনাবিল সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com