শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

চূড়ান্ত ফলে মডার্নার ভ্যাকসিন ৯৪% কার্যকর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩১৯ বার

মার্কিন ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি মডার্না উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়াল শেষ। ঘোষণা করা হয়েছে চূড়ান্ত ফলাফল। প্রতিষ্ঠানটির দাবি, করোনাভাইরাসের এই টিকা ৯৪ ভাগ কার্যকরী।

চূড়ান্ত ফল সম্পর্কে মডার্না বলেছে, শেষ ধাপের ট্রায়ালে ভ্যাকসিনটি ৯৪ শতাংশ কার্যকর। এখন পর্যন্ত যারা এই টিকা নিয়েছে তাদের মধ্যে কেউই গুরুতর কোনো শারীরিক সমস্যায় পড়েনি। এ ছাড়া করোনাভাইরাসও তাদের মধ্যে মারাত্মক আকারে সংক্রমণ সৃষ্টি করতে পারেনি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এরই মধ্যে জরুরি ভিত্তিতে অনুমোদন পেতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে বিস্তারিত তথ্য-উপাত্ত দাখিল করার প্রস্তুতি শুরু করেছে মডার্না। তারা আশা করছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) আগামী ১৭ ডিসেম্বরের বৈঠকেই অনুমোদন পেয়ে যাবে।

এদিকে, অনুমোদন পাওয়ার আগেই ৭০ লাখ ডোজ টিকা কিনতে মডার্নার সঙ্গে চুক্তি করেছে যুক্তরাজ্য। এর মধ্যে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ভ্যাকসিন ৯৪ দশমিক ৫০ শতাংশ কার্যকর বলে মডার্না যেদিন ঘোষণা দিয়েছে, সেদিনই ৫০ লাখ ডোজের ক্রয়াদেশ দেয় ব্রিটেন। আর গত সপ্তাহে আরও ২০ লাখ ডোজ কেনার ক্রয়াদেশ দেওয়া হয়েছে।

তবে মার্চের আগে যুক্তরাজ্যে মডার্নার ভ্যাকসিন সরবরাহের কোনো সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। কারণ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না ফেডারেল সরকারের ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের অনুদান পেয়েছে। এ ছাড়া তারা ট্রাম্প প্রশাসনের অপারেশন ওয়ার্প স্পিডের গুরুত্বপূর্ণ অংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com