শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

মায়ের সাথে অভিমান করে আত্নহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৪১ বার

বরগুনার পাথরঘাটায় মায়ের সাথে অভিমান করে চালের পোকা মারার ট্যাবলেট খেয়ে আরিফ হোসেন (১৭) নামের এক কিশোর আত্নহত্যা করেছে। সে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল এলাকার আলকাছ হোসেনের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

আরিফের ছোট চাচা আবুল কালাম জনান, তার মা সকালে ঘুম থেকে উঠে গরু নিয়ে মাঠে যেতে বলেন। কিন্তু সে কথা না শোনায় মা গালমন্দ করলে অভিমান করে আরিফ চালের পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করে।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আয়শা সিদ্দিকা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com