রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সস্ত্রীক করোনায় আক্রান্ত তৌসিফ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৯১ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। শুধু তিনি নন, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ তার শ্বশুরবাড়ির সবাই এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আজ মঙ্গবলবার ফেসবুকে স্ত্রী ও তার হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ মাহবুব এ তথ্য জানান।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।’

জানা যায়, ফেসবুকে তৌসিফ যে ছবি পোস্ট করেছেন তা বেশ পুরোনো। করোনায় পরিবারের বেশিরভাগ সদস্য বাসাতেই অবস্থান করছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ-জারা। সুখী দম্পতি হিসেবে বন্ধুমহলে তাদের বেশ সুনাম আছে। তৌসিফ বর্তমানে বেশ আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যতম অভিনেতা। যদিও সাম্প্রতিক পর্বগুলোতে তাকে দেখা যাচ্ছে না।

চলতি মাসে ‘ম্যারেজ মিডিয়া’ নামের নাটকের কাজ শেষ করেছেন এই শিল্পী। এতে তার বিপরীতে আছেন সাফা কবির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com