শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

দিল্লি যাওয়ার পথে আটক ১৪ রোহিঙ্গা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩০৮ বার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা হয়ে দিল্লি যাওয়ার চেষ্টাকালে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় পুলিশ। ত্রিপুরার সবচেয়ে বড় শহর আগরতলা থেকে বিশেষ ট্রেনে করে এ রোহিঙ্গারা দিল্লি যাওয়ার চেষ্টা করেছিল। ভারতীয় রেল কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, ভুয়া নাম-পরিচয়ে এ রোহিঙ্গারা টিকিট কেটেছিল এবং তাদের কারও কাছেই বৈধ পরিচয়পত্র ছিল না।

জানা গেছে, ১৪ জনের দলে দশজনই ছিলেন নারী, একটি শিশু আর বাকি তিনজন পুরুষ। ট্রেনটি যখন ত্রিপুরা ও আসাম ছাড়িয়ে পশ্চিমবঙ্গে ঢোকে, তখন কামরার অন্য যাত্রীদের সঙ্গে এ রোহিঙ্গারা বচসায় জড়িয়ে পড়ে। পরে তাদের বিরুদ্ধে অন্য যাত্রীরা রেল পুলিশের কাছে অভিযোগ করলে গত সোমবার রাতে শিলিগুড়ি শহরের কাছে নিউ জলপাইগুড়ি স্টেশনে তাদের আটক করা হয়।

ভারতের পূর্বোত্তর সীমান্ত রেলের প্রধান মুখপাত্র শুভানন চন্দা জানান, এই রোহিঙ্গারা অন্য নামে টিকিট কেটেছিলেন এবং তাদের কারও কাছেই আইডি ছিল না। টিকিট পরীক্ষক যখন চেকিং করছিলেন তারা কেউই আইডি দেখাতে পারেননি এবং তাকে কেন্দ্র করে বাগবিত-া শুরু হয়। এ সময় অন্য যাত্রীরা আলিপুরদুয়ারে রেলের হেল্পলাইনে ফোন করলে, রেল পুলিশ পরের স্টেশনেই গিয়ে তাদের আটক করে। রোহিঙ্গা দলটিকে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ বা জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com