রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনার নকল টিকা বিক্রির আশঙ্কা ইন্টারপোলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৪৮ বার

করোনাভাইরাস প্রতিরোধী টিকা সরবরাহে সংঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)। দুর্বৃত্তদের নেটওয়ার্ক বাজারে নকল টিকা বিক্রি করতে পারে, এমন ধারণা পোষণ করে বিশ্বজুড়ে এমন সতর্কতা জারি করেছে সংস্থাটি।

গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতকর্তা (গ্লোবাল এলার্ট) জারি করেছে। অপরাধী চক্র যাতে সরাসরি এবং অনলাইনের মাধ্যমে দুর্বৃত্তরা করোনার টিকা বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছে।

ইন্টারপোলের মহাসচিব ইয়োরগেন স্টক বলেন, বিভিন্ন দেশ একদিক থেকে করোনার টিকা বাজারের আনার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে অপরাধী চক্র টিকা সরবরাহ ব্যবস্থায় তাদের কালো হাত ঢোকাতে চাইছে। বিভিন্নভাবে এ প্রস্তুতি বিঘ্ন ঘটানোর ছক কষছে।’

ইয়োরগেনের ধারণা, অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তিনি বলেন, ‘এতে করে চক্রটির ফাঁদে পা দেওয়া মানুষরা নকল টিকা গ্রহণ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com