রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭

নোবিপ্রবির বহিষ্কৃত ১৬ জন ছাত্রলীগ নেতাকর্মী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৫০৫ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে হল ভাঙচুর ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় যে ১৬ জনকে ৬ মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে তারা ছাত্রলীগের নেতাকর্মী। একই ঘটনায় আরও ২১ শিক্ষার্থীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার রিজেন্ট বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কৃত ও দ-প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ব্যাচের ১৬ জনকে ৬ মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয় এবং সাতজনের ২০ হাজার করে ও ১২ জনের পাঁচ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়।

বহিষ্কৃত ১৬ জন হলেন, ২০১৫-১৬ বর্ষের রবিউল হক চৌধুরী (কৃষি), মো. জহিরুল ইসলাম (বিবিএ), মো. আবদুর রহিম সিয়াম (কৃষি), জাহিদ হাসান শুভ (ইএসডিএম), মো. আল ইমরান (আইসিই) ও ২০১৬-১৭ বর্ষের কাজী আশরাফুল হক লিসান (ইএসডিএম), ইয়াসিন আরাফাত তারেক (ইএসডিএম), মো. সাইফুল্লাহ সনি (সিএসটিই), মো. তৌহিদুল ইসলাম (কৃষি), আবদুল্লাহ আল মাসুদ (ফলিত গণিত), ওমর ফারুক (কৃষি), আবদুল্লাহ আল নোমান (অর্থনীতি)।

এবং ২০১৩-১৪ বর্ষের মু. শফিউর রহমান অন্তর (বিজিই), ২০১৭-১৮ বর্ষের মো. মিরাজ মাহতাব (ইংরেজি), ২০১৪-১৫ বর্ষের কেএসএম সায়েম (মাইক্রোবায়োলজি) এবং ২০১৮-১৯ বর্ষের অর্নব সরকার (সমাজকর্ম)।

এ ছাড়া নেতৃত্বদাতা, সংগঠক ও হুকুমদাতা হিসেবে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপ্লবসহ সাতজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেনÑ ২০১৪-১৫ বর্ষের মো. মুহাইমিনুল ইসলাম নুহাশ (ফার্মেসি), মাহবুবুর রহমান চৌধুরী (ব্যবসায় প্রশাসন), ২০১৫-১৬ বর্ষের জাহিদ হাসান শুভ (ইএসডিএম), শাফকাত আবির (ইংরেজি), ২০১৪-১৫ বর্ষের আতাউল করিম রনি (কৃষি) ও ২০১৭-১৮ বর্ষের আবদুল্লাহ আল নোমান (অর্থনীতি)। পাঁচ হাজার টাকা করে অর্থদ-াদেশপ্রাপ্তরা হলেনÑ ২০১৬-১৭ বর্ষের মো. আবদুল রহমান শিহাব (মাইক্রোবায়োলজি), মো. আল-আমিন (কৃষি), আক্তারুজ্জামান জিসান (বিএলডব্লিউএস), ২০১৫-১৬ বর্ষের কাজী মাহমুদুর রহমান রাহিম (মাইক্রোবায়োলজি), মো. জুবায়ের আহমেদ জনি (বিজিই), কামরুল হাসান (এফটিএনএস), আরফানুল হক (সিএসটিই), ২০১৮-১৯ বর্ষের আবদুল্লাহ আল মাহদি (কৃষি), ২০১৮-১৯ বর্ষের মো. শাকিল মোস্তফা মানিক (অর্থনীতি), ২০১৭-১৮ বর্ষের মো. এহতেশামুল হক শুভ (টিএইচএম), ইয়াছিন আরাফাত (বিএলডব্লিউএস), ২০১৮-১৯ বর্ষের মো. আলি (ইংরেজি)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com