শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চাঁদপুরে মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৪৪৪ বার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে বলে অভিযোগ উঠছে। নিহত তামিম (১৪) উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের মজুমদার বাড়ির মিজানুর রহমানের ছেলে। নিহতের বাবা মিজানুর রহমান জানান, তামিম মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।

ঝুলন্ত লাশ উদ্ধার করে মঙ্গলবার তামিমের লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানার ওসি মো: আলমগীর হোসেন রনি জানান, তামিম বেলঘর রাজাপুরা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। সোমবার মা শিউলী আক্তার তাকে পড়াশুনার জন্য বকাঝকা করেছে। অভিমান করে সারা দিন বাড়িতে ফিরেনি। মঙ্গলবার ভোরে মা শিউলী আক্তার তামিমের শয়ন কক্ষে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

মায়ের চিৎকারে সবাই ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন, বলেন ওসি আলমগীর। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com