বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লায় ট্রাক খাদে পড়ে হেলপারসহ নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৪৫৫ বার

কক্সবাজার থেকে ঢাকায় মাছ নিয়ে যাওয়ার সময় ট্রাক খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। নিহত দুই জনের নাম সৈয়দ হোসেন (৩৫) ও ট্রাকের হেলপার (২৫)। নিহত সৈয়দ হোসেন পেশায় মাছের চালানদার। তিনি কক্সবাজার জেলার সদর বাহার চরা এলাকার মতিউর রহমানের ছেলে। অন্যদিকে তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের নাম জানা যায়নি। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, মহাসড়কের কোরপাইয়ে একটি মাছ ভর্তি ট্রাক খাদের পড়ে মাছের চালানদার ও হেলপার নিহত হয়েছেন। কক্সবাজার থেকে মাছগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তারা।

তিনি আরো বলেন, নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়নি। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com