রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডা যাবেন ট্রাম্প দম্পতি!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ বার

মুখে নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পরাজয়ও স্বীকার করেননি। কিন্তু ভিতরে ভিতরে তিনি ও তার পরিবার ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার-এ-লাগো বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখানে ছেলে ব্যারোনকে কোথায় ভর্তি করাবেন সে বিষয়ে অনুসন্ধান করছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন পিপল। এতে বলা হয়েছে, এরই মধ্যে মার-এ-লাগো বাসভবনের মেরামত কাজ শুরু হওয়ার কথা। একটি সূত্র বলেছেন, অবশ্যই তারা মার-এ-লাগো ক্লাবের ভিতরে এপার্টমেন্টকে আধুনিকায়ন করছেন। এটাকে আরো বড় করা হবে।

আরো আধুনিক করা হবে এবং ব্যবহারের জন্য এটা তাদের জন্য আরো স্বস্তিদায়ক করা হবে। তবে ফার্স্টলেডির ঘনিষ্ঠ একটি সূত্র বলেছেন, তাদের পরিকল্পনায় রয়েছে আরো কিছু। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন তারা। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী আগামী ২০ শে জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করে হোয়াইট হাউজ ত্যাগ করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবার, পরিষদকে। হোয়াইট হাউজ থেকে তিনি বেরিয়ে যাবেন। আর ভিতরে ঢুকবেন জো বাইডেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com