শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

পিপিই পরে বিয়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৪০ বার

বিয়ের দিন মানুষ সাজগোজ করে ঝলমলে পোশাক পরে আসে। কিন্তু সেখানে এসবের বদলে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) পরে বিয়ের আসরে আসতে দেখা গেছে বর-কনেকে। কারণ বিয়ের দিনই সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পান কনে। কিন্তু তাই বলে বিয়ে বাতিল করার পক্ষে ছিলেন না ওই কনে। তাই পিপিই পরেই বিয়েটা সেরে ফেলেন ওই নবদম্পতি।

গত রবিবার ভারতের রাজস্থানে এ ঘটনা ঘটে। গণমাধ্যমগুলো জানায়, দুদিন আগে কনের চাচার করোনা শনাক্ত হওয়ায় পরিবারের সবার নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ। পরে বিয়ের পূর্বনির্ধারিত দিন সকালে খবর আসে কনের রিপোর্ট পজিটিভ। তাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন থাকায় প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুই পরিবার। নবদম্পতি ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল বর-কনের বাবা-মা ও পুরোহিত। তবে পিপিই পরেছেন সবাই। বিয়ের পর কনে এবং বরকে কোভিড-১৯ আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com